
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর কাছে বাহিরচর ফসল রক্ষা বাঁধের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক মো. শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান শরীফ। পরে বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।