ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন দুই দিবস ঘোষণা, ৭ নভেম্বর থাকছে সরকারি ছুটি

নতুন দুই দিবস ঘোষণা, ৭ নভেম্বর থাকছে সরকারি ছুটি

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে, তবে ৬ জুলাই কোনো ছুটি থাকছে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি বলেন, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে, কিন্তু এদিন সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় সরকার জ্বালানি সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য সদস্যরা।

সরকারি ছুটি,৭ নভেম্বর,নতুন দুই দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত