ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আমরা ব্যর্থ হলে দেশ অন্ধকারে ডুবে যাবে: আইনমন্ত্রী

আমরা ব্যর্থ হলে দেশ অন্ধকারে ডুবে যাবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দেশের মানুষের পাশে রয়েছে। তবে তারা ব্যর্থ হলে দেশ গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক অপসংস্কৃতি যদি সামনে আসে এবং সরকার ব্যর্থ হয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করবে।

বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর তনু হত্যা মামলার প্রথম আসামি গ্রেফতার হয়েছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, দেশ একটি স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের পর অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছিল, তার ওপর যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়। এমন অবস্থার মধ্যেও সরকার দীর্ঘ সময় তেলের দাম বাড়ায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে এবং এটিকে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—এই তিনটি অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই বিভক্তির কোনো সুযোগ নেই।

আইনমন্ত্রী অভিযোগ করেন, সমাজে অনৈতিকতার বিস্তার রয়েছে। তিনি বলেন, দুর্নীতির বিভিন্ন রূপ রয়েছে—এর মধ্যে অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি অন্যতম। বিচারপতি খায়রুল হক-এর বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে গত ১৭ বছরে বহু মানুষ ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে।

আইনমন্ত্রী,অন্ধকারে ডুবে যাবে,আমরা ব্যর্থ হলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত