অনলাইন সংস্করণ
১৬:৪৩, ২৯ মে, ২০২৬
মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।
মো. আসাদুজ্জামান বলেন, আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে, আপনারা আমার দল করবেন। আমার পাশে থাকেন, মাদক নির্মূলে কাজ করুন।