ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু 

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২ শিশু।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী পাওয়া গেছে ৫৮ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আড়াই মাসে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ শিশু। আর নিশ্চিত হামে মারা গেছে আরও ২ শিশু। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

হাম,উপসর্গ,মৃত্যু,শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত