ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার শঙ্কা

এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার শঙ্কা

কক্সবাজারের মহেশখালীতে আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর এলএনজি কার্গোর অভাবে ওই টার্মিনাল থেকে আর গ্যাস সরবরাহ করা হচ্ছে না।

বর্তমানে শুধু মহেশখালীর সামিটের সরবরাহ সচল রয়েছে। ফলে দেশব্যাপী চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সবশেষ রাত ৮টা পর্যন্ত কেবল সামিটের সরবরাহ ছিল ৫৬ কোটি ঘনফুট। সবমিলিয়ে এই সময় পর্যন্ত মোট সরবরাহের পরিমাণ ২১৮ কোটি ঘনফুট। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সরবরাহের পরিমাণ ১৬২ কোটি ঘনফুট।

মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের ওপর নির্ভর করতে হবে।

এর আগে কারিগরি সমস্যার কারণে গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক্সিলারেটের টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তখন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় ১৬৫ কোটি ঘনফুটে নেমে আসে।

এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

আবা/এসআর/২৬

এক্সিলারেটের টার্মিনাল,গ্যাস সরবরাহ,শঙ্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত