
সিরাজগঞ্জে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে র্যালি ও প্রচারণা করা হয়েছে। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে পৌর এলাকার যমুনা নৌঘাট এলাকায় এ র্যালি ও প্রচারণা করা হয়।
জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন নৌরুটে নৌযান শুমারি পরিচালিত হবে। নৌযানের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি এবং নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনায় প্রয়োজনীয় পরিসংখ্যান নিশ্চিত করাই এ শুমারির মূল উদ্দেশ্য।
এ র্যালিতে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা খাতুন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।