ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২২ আগস্ট) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবার রদবদলের অংশ এ সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবার রদবদলের অংশ হিসেবে স্বপনকে উপদেষ্টা করা হল, যিনি এতদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারে শুক্রবার যোগ করেন চারজন নতুন মন্ত্রী, যাদের একজন আগে প্রতিমন্ত্রী ছিলেন।

আর নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন দুজন, তাদের একজন আগে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আর মন্ত্রীর দায়িত্ব থেকে সরানো স্বপনকে যে উপদেষ্টা করা হচ্ছে তা সেদিনই জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরদিন বিকালে তাকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হল।

আর তথ্য মন্ত্রণালয়ে স্বপনের উত্তরসূরি হিসেবে শুক্রবারই শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

জহির উদ্দিন স্বপন,রাজনৈতিক উপদেষ্টা,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত