ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম

বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ‍উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়।

এর আগে গত ২৬ জুলাই বিপিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি খালি থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর ৫ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।

এরপর ৫ দিন খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

আবা/এসআর/২৬

বিপিসি,চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত