ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সৌদিতে হুথিদের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সৌদিতে হুথিদের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ডে চালানো হুথি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ সব ধরনের বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দৃঢ়ভাবে আপত্তি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে।

এছাড়া সৌদি আরব সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

আবা/এসআর/২৬

সৌদি,নিন্দা,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত