ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কোনো কার্যক্রম ছিল না। মানুষের নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা চলছে। এ জন্য পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

আবা/এসআর/২৬

জনগণ,সহযোগিতা,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত