
পশ্চিম ও পূর্ব সুন্দরবনের নদীখালে অসাধু জেলেরা রিপকর্ড বিষ প্রয়োগ করে টন টন চিংড়ি মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘন ফাঁসের চরপাতা ও নিষিদ্ধ ভেষালি জাল ব্যবহার করে শত শত জেলে নির্বিচারে ধ্বংস করছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ। বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্বেও অসাধু জেলেরা কোনও কিছুর তোয়াক্কা না করে সারাবছর বিষ প্রয়োগে মাছ শিকার অব্যাহত রেখেছে। সুন্দরবনের অভয়ারণ্য ছিচখালি, বুন্দ, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, দোবেকি, ভোমরখালি, চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালি, বাটলু, নোটাবেকি, কাটেশ্বর সহ বনের অন্যত্র খাল ও ভারানিতে নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষালি ও চরপাতা জালে প্রতিনিয়ত বিষ দিয়ে মাছ শিকার করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে অসাধুচক্র।