ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ইউএনও

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে ইউএনও

উৎসবের আনন্দ যেন নিরাপত্তার শঙ্কায় ম্লান না হয়— এ লক্ষ্য সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি তদারকিতে মাঠপর্যায়ে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। গত শুক্রবার ও গতকাল শনিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে তিনি প্রস্তুতির অগ্রগতি, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্টদের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করছেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও পান্না আক্তার মণ্ডপের নিরাপত্তা, যাতায়াতের রাস্তা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক মোতায়েন ও জরুরি যোগাযোগব্যবস্থা খতিয়ে দেখেন। পূজা উদযাপনে সম্ভাব্য প্রতিবন্ধকতা এড়াতে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত