ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদ সদস্য পদ ছাড়তে চান ড. ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়তে চান ড. ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ।

তার স্ত্রীও অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রের দাবি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক। সোমবার (১৬ নভেম্বর) তিনি কয়েকজন দলীয় নেতাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে।

তবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার নিজের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি নিজেও বিষয়টি জানি না।’

ড. ওসমান ফারুক,পদ ছাড়তে,সংসদ সদস্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত