ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলার বোরহানউদ্দিনে রোলার মেশিনের সাথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জসিম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভোলা- চরফ্যাশন সড়কের উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত জসিম চরফ্যাশন উপজেলার বাসিন্দা আলী আহম্মেদ মুন্সির ছেলে। আহত হয়েছেন আমেনা বেগম। তার বাড়ি লালমোহন পৌরসভার পাকা রাস্তার মাথায়। অপর আহত হাবীবের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ইদারার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত