ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ধোবাউড়ায় বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ উদ্বোধন

ধোবাউড়ায় বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ উদ্বোধন

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার প্রায় ২ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, কৃষিবিদ মাহবুবুর রহমান, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজলসহ উপকারভোগী কৃষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং সরিষার আবাদ সম্প্রসারণে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে অধিক ফলন অর্জনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তারা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ সহায়তার ফলে প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত