ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থ‌গিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড সফরও স্থগিত করেছেন আনোয়ার ইব্রাহিম। ঢাকা সফর শেষে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল তার।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।

বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আবা/এসআর/২৬

মালয়েশিয়া,প্রধানমন্ত্রী,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত