ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেলাবোতে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বেলাবোতে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বেলাবো উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার খালেদা (৪১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে বেলাবো থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকার আব্দুল সাত্তার শেখের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, বেলাবো থানার মামলা নম্বর-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার আসামি তিনি। বেলাবো থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, শারমিন আক্তার খালেদা একটি এজাহারভুক্ত মামলার আসামি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত