
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সান্তাহার সিএসডি ও এলএসডি খাদ্যগুদাম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খাদ্যগুদাম চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।