ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।স্মৃতিস্তম্ভে আগুন দেওযার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবা ভোর সাড়ে ৪ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরা মাত্রই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় তাকে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে আসছিলেন। এসময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখকে পেয়ে দ্রুত পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা। নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির জানান, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়

দুজন যুবক। এ সময় পুলিশ সদস্যরা দেখতে পেযে দ্রুত আগুন নেভায়। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত