ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের মতবিনিময়

বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাংগল উপস্থিত ছিলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, উভয়পক্ষই ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

মতবিনিময়,পাকিস্তান হাইকমিশনার,বসুন্ধরায় জামায়াত কার্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত