ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্যে ডা. জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য নয়: বিএনপি

খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্যে ডা. জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য নয়: বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমের প্রতি এই অনুরোধ জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ করা হলো, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না।

বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতি বা কোনো সিদ্ধান্ত হলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলেও জানান শায়রুল কবির।

এর আগে, বেলা পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম (খালেদা জিয়া) খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

এরপর থেকেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হলো।

খালেদা জিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত