অনলাইন সংস্করণ
২০:২৮, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না। তিনি বলেন, ‘একটি দলের নেতা দীর্ঘদিন পর দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়েছে।
আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ ও সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন সাদিক কায়েম।
তিনি অভিযোগ করেন, একটি দল জুলাইয়ের গণঅভ্যুত্থানের আলোকে সৃষ্টি হওয়া সম্ভাবনা নষ্ট করতে পাগল হয়ে গেছে। চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাতন্ত্র কায়েম করে তারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও দাবি করেন তিনি।
সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভবিষ্যতে কোনো মা-বোনের ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না।’ একই সঙ্গে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কেন চুপ এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে বিএনপির জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গাজীপুরে নারী হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
এসময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন এসে দুর্নীতি ও চাঁদাবাজি করছে।’
শিবির নেতারা আরও দাবি করেন, ধারাবাহিক ছাত্রসংসদ পরাজয়ের ফলে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং ছয় কোটি নারী ভোটার দলটিকে বয়কট করেছে।