ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের বগলের তলে ঋণ খেলাপি, তারাই নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবে—এটা জনগণ আর বিশ্বাস করে না।

আগামী ১৩ তারিখ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে আরও বক্তব্য রাখেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু জিএস এস এম ফরহাদ প্রমুখ। এসময় কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির,লাল কার্ড,বিএনপি,ডা. শফিকুর রহমান,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত