অনলাইন সংস্করণ
২১:১৩, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ‘জনতার ইশতেহার’ ঘোষণা করবে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দলীয় সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইশতেহারটি প্রকাশ করা হবে। অনুষ্ঠানে দলীয় আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।
দলীয় সূত্রে জানা যায়, দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় রেখে ইশতেহারটি প্রস্তুত করা হয়েছে।
‘জনতার ইশতেহার’ নামেই আগে থেকে অ্যাপভিত্তিক প্রচারণা চালানো হয়, যেখানে ৩৭ লাখের বেশি মানুষের পরামর্শ সংগ্রহ করা হয়েছে। এসব পরামর্শ ইশতেহারে প্রতিফলিত হবে বলে দলটি জানিয়েছে।