ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা ৬ ফেব্রুয়ারি

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা ৬ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার আমরা ইশতেহার ঘোষণা করতে পারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,ইশতেহার,বিএনপি,মাহদী আমিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত