ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় এই ইশতেহার ঘোষণা করা হবে। জামায়াত তাদের নির্বাচনী ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইশতেহারের মাধ্যমে তারা দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে তাদের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরবে। তাদের মূল উদ্দেশ্য হলো একটি নিরাপদ, উন্নত ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জনগণের প্রত্যাশা পূরণে সংগঠিত প্রস্তাবনা উপস্থাপন করা।

জানা গেছে, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া, অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

জামায়াত জানায়, এবারের ইশতেহার দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিশেষভাবে ‘জনতার ইশতেহার’ নামে একটি অ্যাপভিত্তিক প্রচারণা চালানো হয়েছিল, যেখানে ৩৭ লাখেরও বেশি পরামর্শ জমা পড়েছিল, যা ইশতেহারে প্রতিফলিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচনী ইশতেহার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,জনতার ইশতেহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত