ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

৮ ফেব্রুয়ারির ঢাকার সমাবেশ বাতিল করলো বিএনপি

৮ ফেব্রুয়ারির ঢাকার সমাবেশ বাতিল করলো বিএনপি

বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে। এর পরিবর্তে দলের সহ-সভাপতি তারেক রহমান ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

একই সংবাদ সম্মেলনে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেন।

এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে যোগদান করেছেন।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির অবদানই তরুণ এই নেতৃত্বকে দলটির ছায়াতলে টানেছে।

এই সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, খুব শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

বাতিল করলো বিএনপি,ঢাকার সমাবেশ,৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত