ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষমতায় গেলে পাচার অর্থ ফেরত আনার ঘোষণা জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে পাচার অর্থ ফেরত আনার ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে এবং দেশের সবচেয়ে বঞ্চিত ও নির্যাতিত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আগে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি হয়েছে। নতুন সরকারের মাধ্যমে এসব নির্মূল করা হবে এবং সরকারি অর্থের পাচার রোধ করা হবে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে নদীভাঙন, বঞ্চনা ও অন্যান্য সামাজিক সমস্যা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, মিথ্যা মামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং যেকোনো অপকর্মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান নতুন বাংলাদেশের যাত্রা শুরুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশের সব অঞ্চলে ন্যায় ও সমতার ভিত্তিতে সেবা পৌঁছে দিতে তাদের সরকার কাজ করবে।

সমাবেশ শেষে তিনি জোটের প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

জামায়াত আমির,ফেরত আনার ঘোষণা,পাচার অর্থ,ক্ষমতায় গেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত