ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন সাধারণ মানুষের মতন রাষ্ট্রপতি, মন্ত্রীপরিষদের সদস্য, এমপিদের সমান বিচারের সম্মুখীন করা হবে।’

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার ইসলাম সমর্থন করে না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা। ধর্মীয় পরিচয়ের কারণে আমরা আর কাউকে বঞ্চিত হতে দেবো না। সব ধর্ম নিরাপদে তাদের উৎসব পালন করার বিষয়ে নিশ্চিত করবো।’

জামায়াত হবিগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে চায় বলে জানান তিনি। শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন করার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘শিক্ষা কেবল সার্টিফিকেটে সীমাবদ্ধ থাকবেনা। দক্ষতাপূর্ন জনশক্তি তৈরি করা হবে।’

জামায়াতে ইসলামী,শহীদ শরীফ ওসমান হাদি,বিচার,ডা. শফিকুর রহমান,হবিগঞ্জ,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত