ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়াও, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও বিটিভি সম্প্রচার করবে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভাষণ হবে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ হবে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে।

এছাড়া, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচারিত হয়েছিল সন্ধ্যা ৭টায়, এবং চরমোনাই পীরের ভাষণ সম্প্রচারিত হয়েছিল সন্ধ্যা ৬টায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,তারেক রহমান,ডা. শফিকুর রহমান,জাতির উদ্দেশে ভাষণ,বিটিভি,মাওলানা মামুনুল হক,বিএনপি চেয়ারম্যান,জামায়াত আমির,বাংলাদেশ খেলাফত মজলিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত