ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের হুঁশিয়ারি

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল না হলে ইসি ঘেরাও

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল না হলে ইসি ঘেরাও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল করা না হলে নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

দুপুরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে নতুন একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার বা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল রোববার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,নির্বাচন কমিশন,ঘেরাও,মোবাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত