ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।

বৈঠকে আশা প্রকাশ করা হয় জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী,জামায়াত আমির,সাক্ষাৎ,নির্বাচন পর্যবেক্ষক মিশন,জাপান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত