ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনা দলটির অনৈতিক প্রভাবের প্রমাণ: মাহদী আমিন

বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনা দলটির অনৈতিক প্রভাবের প্রমাণ: মাহদী আমিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনা একটি দলের দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিএনপির জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময়ে তিনি আরও বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।’

আগামীকালের নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘কালকের নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। দেশি-বিদেশি গণমাধ্যমের জরিপ অনুযায়ী বিএনপির বিজয় নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর প্রমাণ পাওয়া গেছে। ভোটারদের টাকা দিতে যাওয়া, বিকাশ নম্বর নেয়াসহ একটি দলের নানা অনৈতিক কর্মকাণ্ড অনেক জায়গাতেই জনগণই প্রতিহত করেছে। এসব অনৈতিক কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করার প্রমাণ।’

মাহদী আমিন,টাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত