ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

যে কেন্দ্রে ভোট দিবেন তারেক রহমান ও জাইমা রহমান

যে কেন্দ্রে ভোট দিবেন তারেক রহমান ও জাইমা রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকাতেই ভোট প্রদান করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান এলাকায় নির্ধারিত একটি কেন্দ্রে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও জাইমা রহমান। নির্বাচনের দিন সকালে তারা কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সারাদেশে একযোগে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রের মতো গুলশান এলাকার এই কেন্দ্রটিও ইতোমধ্যে আলোচনায় এসেছে, বিশেষ করে তারেক রহমান ও তাঁর কন্যার ভোট প্রদানকে ঘিরে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের আলোচিত ব্যক্তিত্বদের ভোট প্রদান ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তারেক রহমান,জাইমা রহমান,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত