ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।

ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যেরও প্রধান। এ কারণে তাকে নির্বাচনি প্রচারের জন্য দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়েছে। তফসিল ঘোষণার আগ থেকেই তিনি দেশের বিভিন্ন জেলা ও শহর সফর করেছেন এবং দলীয় ও জোটের জনসভায় বক্তব্য দিয়েছেন। তবে নির্বাচনের দিন ঠিকই তিনি নিজ আসনে থাকবেন বলে জানা গেছে।

ভোট,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত