ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল পরাজয়ের শঙ্কায় গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। মাহদী আমিন বলেন, সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি এবং সহিংসতা ঘটেছে উল্লেখ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, হাতিয়ায় ইতিমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন,বিএনপি,বিজয়,মাহদী আমিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত