অনলাইন সংস্করণ
১৯:৩৯, ০৫ জুন, ২০২৬
যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে থেকেই একটি দল গণতন্ত্র নিধনে লিপ্ত রয়েছে। এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের প্রতিহত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; তারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনরায় নিয়ে ক্ষমতায় আসায় বিশ্বাসী।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের বুলিংয়ে লিপ্ত হয়েছে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
এদিন আলোচনা সভায় বক্তারা ফেনীর প্রয়াত বিএনপি নেতা মাহবুবুল আলম তারা-র কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।