ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত কিশোরী

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত কিশোরী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার আজুগড়া হিজলতলা গ্রামের মৃত বাছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানচালক নুরু (৪৫)।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে ওই বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী একটি বাস বিকল হয়ে থাকা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হন এবং ওই দম্পতির মেয়ে তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুপুরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আহত তামান্নাকে আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আহত কিশোরী,স্বামী-স্ত্রীসহ নিহত ৩,বাসচাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত