ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক একটি দল ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই বলে স্পষ্ট জানান তিনি।

স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন,রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে যুক্ত না থাকলেও নির্যাতিত হতে হয় তাকেও।

কবর জিয়ারতের সময় ক্রীড়ামন্ত্রী আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী,সুযোগ,মুক্তিযুদ্ধবিরোধী শক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত