অনলাইন সংস্করণ
১৪:২৬, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ট্রাভেলগাইড পড়ুন
এসময় রুহুল কবীর রিজভী বলেন, ‘বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিলো যেন প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে। নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি।’
এসময় শিক্ষায় প্রণোদনা না থাকলে জাতি এগিয়ে যাবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তুলতে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।’