অনলাইন সংস্করণ
২২:০০, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রক্ষণাবেক্ষণ জনিত কারণে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ জনিত কারণে একটি এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এ কারণে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
এছাড়া সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।