ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইমামী বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

ইমামী বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে Emami 7 Oils in One-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ইমামী বাংলাদেশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ঢাকার এসএসজি সেন্টারে অবস্থিত ইমামী বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে প্রেস কনফারেন্স, মিট অ্যান্ড গ্রিট এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Emami Bangladesh Limited-এর পক্ষ থেকে Country Head নাসরিফুল আলম এবং Hair Care Category Head সাখাওয়াত হুসাইন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

তাসনিয়া ফারিণ ও ইমামী বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়। পরে তিনি সাংবাদিক ও অতিথিদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে একটি বিশেষ ফটোসেশনেরও আয়োজন করা হয়।

তাসনিয়া ফারিণ দেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্বাভাবিক অভিনয় ও নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তাঁর আধুনিক স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতিও তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত।

বর্তমানে Emami 7 Oils in One বাংলাদেশে তাদের নন-স্টিকি হেয়ার অয়েল নিয়ে কাজ করছে। ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি হলো, চুলকে ভেতর থেকে মজবুত এবং বাইরে থেকে সুন্দর ও ম্যানেজেবল রাখা।

ভবিষ্যতে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও হেয়ার সিরামসহ আরও পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির। এর মাধ্যমে 7 Oils in One-এর অধীনে চুলের যত্নের প্রতিটি ধাপের জন্য একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তুলতে চায় তারা।

ব্র্যান্ডটির নন-স্টিকি হেয়ার অয়েল সাতটি তেলের বিশেষ মিশ্রণে তৈরি। ব্র্যান্ডের দাবি অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চুল হতে পারে ১২০ শতাংশ পর্যন্ত বেশি সফট। পাওয়া যায় ২৪ ঘণ্টা পর্যন্ত ফ্রিজ কন্ট্রোল এবং ৯৬ শতাংশ পর্যন্ত কম হেয়ারফল। এটি চুলের ড্যামেজ কন্ট্রোলে সহায়তা করে এবং প্রথমবার ব্যবহার থেকেই চুলে স্মুদনেস আনে।

ইমামী বাংলাদেশের মতে, তাসনিয়া ফারিণের ব্যক্তিত্ব ব্র্যান্ডটির এই প্রতিশ্রুতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। তিনি আধুনিক, আত্মবিশ্বাসী এবং নিজের পছন্দের বিষয়ে সচেতন। একই সঙ্গে দর্শকের কাছে তাঁর একটি সহজ ও আপন পরিচয় রয়েছে।

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের নারীদের আরও কাছাকাছি যেতে চায় Emami 7 Oils in One। আগামী দিনে চুক্তির অংশ হিসেবে Emami 7 Oils in One-এর হেয়ার অয়েলের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় তাসনিয়া ফারিণকে দেখা যাবে। তিনি ব্র্যান্ডটির বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন।

Emami 7 Oils in One এবং তাসনিয়া ফারিণের এই পথচলা বর্তমান হেয়ার অয়েলের বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। একই সঙ্গে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তোলার পরিকল্পনাকেও সামনে আনবে।

এটি দেশের হেয়ার কেয়ার বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইমামী বাংলাদেশ।

তাসনিয়া ফারিণ,ব্র্যান্ড অ্যাম্বাসেডর,ইমামী বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত