ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কুর্মিটোলা গলফ ক্লাবে নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপের উদ্বোধন

কুর্মিটোলা গলফ ক্লাবে নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপের উদ্বোধন

রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারদের পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অব.) উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের। এ সময় তিনি বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

উদ্বোধন,ক্যাপ্টেন কাপ,গলফ ক্লাব,কুর্মিটোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত