ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গুগল স্টোরেজ খালি করার সহজ উপায়

গুগল স্টোরেজ খালি করার সহজ উপায়

গুগল যদি আপনাকে ক্লাউড স্টোরেজের জন্য টাকা দিতে বারবার তাগাদা দেয়, তবে জেনে রাখুন আপনি একা নন। গুগল অ্যাকাউন্টের সঙ্গে মাত্র ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাওয়া যায়, যা আপনাকে জিমেইল (Gmail), গুগল ফটোজ (Google Photos) এবং গুগল ড্রাইভ (Google Drive)-এই তিনটি অ্যাপের মধ্যে ভাগ করে ব্যবহার করতে হয়।

এই ১৫ জিবি খুব দ্রুতই ফুরিয়ে যেতে পারে, তবে তা খালি করার কিছু সহজ উপায় আছে। এই প্রতিবেদনে এমন কিছু কৌশল জানানো হলো, যা আপনাকে এই তিনটি অ্যাপেই জায়গা বাঁচাতে সাহায্য করবে। এর ফলে আপনাকে আর প্রতি মাসে গুগলকে স্টোরেজের জন্য বাড়তি টাকা দিতে হবে না।

এই টিপসগুলো মূলত ওয়েব ভার্সনের জন্য, তবে আপনি চাইলে মোবাইল অ্যাপ থেকেও প্রায় একই সুবিধা ব্যবহার করতে পারেন।

১. জিমেইল (Gmail) : জিমেইলে স্টোরেজ কতটুকু ব্যবহার হয়েছে তা দেখতে আপনার ইনবক্সের একদম নিচে চলে যান এবং ‘X% of X GB’ লিংকে ক্লিক করুন। এরপর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন-

সার্চ ফিল্টার ব্যবহার : সার্চ বক্সের ডানে থাকা ‘স্লাইডার’ আইকনে ক্লিক করুন। এখানে নির্দিষ্ট প্রেরক বা বিষয়ের ইমেইল খোঁজা যায়।

বড় ফাইল খোঁজা : ‘ঝরুব’ ফিল্ড ব্যবহার করে বড় সাইজের ই-মেইল এবং ‘Has attachment’ বক্সে টিক দিয়ে ভারী ফাইলযুক্ত ইমেইলগুলো খুঁজে বের করে ডিলিট করুন।

একসাথে ডিলিট : নির্দিষ্ট সার্চ রেজাল্ট আসলে (যেমন: কোনো অপ্রয়োজনীয় নিউজলেটার) উপরের বাম কোণের বক্সটি ক্লিক করে ‘Select all’ দিন এবং ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করে মুছে ফেলুন।

পুরোনো ই-মেইল : অনেক আগের অপ্রয়োজনীয় ইমেইলগুলো খুঁজে বের করে ডিলিট করতে পারেন।

২. গুগল ফটোজ (Google Photos) গুগল ফটোজ স্টোরেজ খালি করার ক্ষেত্রে বেশ সহায়ক। বাম দিকের নেভিগেশন প্যানে স্টোরেজ বারে ক্লিক করলে এটি কতটুকু জায়গা দখল করে আছে তা দেখা যাবে।

পরামর্শ গ্রহণ : গুগল আপনাকে অটোমেটিক কিছু পরামর্শ দেবে, যেমন- বড় ছবি ও ভিডিও (Large photos and videos), স্ক্রিনশট (Screenshots), অস্পষ্ট ছবি (Blurry photos) ইত্যাদি। এগুলো দেখে বেছে বেছে ডিলিট করুন।

স্টোরেজ সেভার (Storage saver) : ‘Convert existing photos and videos to Storage saver’ লিংকে ক্লিক করে আপনার বিদ্যমান ছবিগুলোকে কম্প্রেস বা সংকুচিত করতে পারেন। এতে ছবির মান কিছুটা কমলেও জায়গা অনেক বেঁচে যাবে। (সতর্কতা: এটি একবার করলে আর আগের অবস্থায় ফেরানো যায় না)।

সার্চ ও ডিলিট : আপনি নির্দিষ্ট মাস বা বছর লিখে সার্চ করে অপ্রয়োজনীয় ফটোগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারেন।

৩. গুগল ড্রাইভ (Google Drive) : ড্রাইভের বাম পাশের নেভিগেশন প্যানে স্টোরেজ বার দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে কোন ফাইলগুলো সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে তার একটি তালিকা (বড় থেকে ছোট ক্রমে) আসবে।

বড় ফাইল ডিলিট : তালিকা থেকে যে ফাইলগুলো আর প্রয়োজন নেই, সেগুলো সিলেক্ট করে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন।

অ্যাডভান্সড সার্চ : সার্চ বারের স্লাইডার আইকনে ক্লিক করে নির্দিষ্ট টাইপের ফাইল (যেমন: ভিডিও) বা নির্দিষ্ট সময়ের আগের ফাইল খুঁজে বের করতে পারেন।

ফোল্ডার ডিলিট : পুরো ফোল্ডার মুছতে চাইলে ফোল্ডারের নামের উপর ক্লিক করে ‘Move to trash’ সিলেক্ট করুন।

৪. বিকল্প অ্যাপ ও ব্যাকআপ পদ্ধতি : গুগল স্টোরেজ খালি করার আরেকটি ভালো উপায় হলো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। আপনি চাইলে গুগল ড্রাইভ বা ফটোজের ফাইলগুলো ল্যাপটপে বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে সরিয়ে নিতে পারেন।

গুগল টেকআউট (Google Takeout) : এটি একটি অত্যন্ত কার্যকর সার্ভিস।

এখান থেকে আপনি জিমেইল, ড্রাইভ এবং ফটোজের সমস্ত ডেটা একবারে ডাউনলোড করে নিজের কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। ডাউনলোড হয়ে গেলে গুগল ক্লাউড থেকে ফাইলগুলো ডিলিট করে দিন। এতে আপনার স্টোরেজ পুরোপুরি খালি হয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত