
সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নির্ভরতা ও আসক্তি দুটোই বেড়েছে। আর এ সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র। ফেসবুক এখন অনলাইন প্রতারণার অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতারকরা নানা কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এর মধ্যে অন্যতম হলো- অ্যাকাউন্ট হ্যাক করে তা ফেরত দেওয়ার কথা বলে অর্থ দাবি করা। আবার অনেক সময় হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত বা অপরাধমূলক পোস্ট দেওয়া হয়, যার ফলে ভুক্তভোগীরা বিব্রতকর ও বিপদজনক পরিস্থিতিতে পড়েন। এ ধরনের ঘটনায় প্রতিদিনই থানায় অসংখ্য অভিযোগ জমা পড়ছে। তবে এরপরও হ্যাকারদের দৌরাত্ম্য পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে কিছু নিরাপত্তা সতর্কতা মেনে চললে ফেসবুক অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।
অজানা লিংকে ক্লিক না করা : মেসেঞ্জারে অনেক সময় আকর্ষণীয় বা প্রলোভনমূলক লিংক আসে। এসব লিংকে ক্লিক করলে ফেসবুকের মতো দেখতে ভুয়া পেজে নিয়ে যাওয়া হতে পারে, যেখানে আবার লগইন করতে বলা হয়। সেখানে ইমেইল ও পাসওয়ার্ড দিলে সহজেই অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। কারণ এটি প্রকৃত ফেসবুক সাইট নয়।
ওয়েব ঠিকানা যাচাই করা : ব্রাউজারে ফেসবুকে লগইন করার সময় অবশ্যই ইউআরএল ভালোভাবে যাচাই করতে হবে। ঠিকানা যেন https:/ww/w.facebook.com দিয়ে শুরু হয় তা নিশ্চিত করতে হবে। অনেক সময় হ্যাকাররা ‘ভধপবনড়ড়শ’-এর মতো দেখতে ভুয়া ডোমেইন যেমন ‘facebok’, ‘ffacebook’ বা ‘ভধপনড়ড়শ’ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করে।