প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৯ মে, ২০২৬
হৃদয়ের সাগর উত্তাল হয়েছে তোমাকে দেখবে বলে,
আকাশ গোলাপী নেশায় মাতাল হলে তখন তুমি এসো
না হয় খোয়াবি চাঁদের শরীর নিয়ে নিশিফুল হয়ে চুপি চুপি এসো,
তা যদি না লাগে মনে
মান-অভিমানের মেঘে কষ্টের বারিবর্ষণে ভিজে তুমি এসো যমুনার সেই ঘাটে
যেখানে রাধাকৃষ্ণ বসেছিলো হৃদকমলের খুব কাছাকাছি।
তুমি এলে মনমথুরার বনে বনে রাধাকলি সুগন্ধি ফুলের ঠোঁটে ফুটবে কামনার হাসি,
আর কি হবে বলি!
যমুনার উজানে ধেয়ে যাবে প্রেমপবনের ছোট্ট নৌকাখানি।