প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ভোরের আলোয় জেগে ওঠে কুহক পাখি
আকাশের নীল সামিয়ানা মিশেছে দিগন্ত
নীলিমার নীলে মিশিছে অবারিত সবুজ
সুনীল আকাশের নিচে ঘুমিয়ে থাকে বিস্তীর্ণ ভূমি
শুভ্র মেঘের ছোঁয়া ফুটে উঠে শিউলি মাধবী
মুক্ত হাওয়ায় দোলে কাশফুলের পাপড়ি
রাখালের বাঁশির সুরে মন ছুটে যায় সুখের বহুদূর
মুক্ত বাতাসে দোলে ওঠে সবুজ পাতার শৈশব
ছায়ায় ঘেরা গ্রামে জেগে ওঠে কৈশোর
নরোম রোদ মেঘের বসবাসে অবারিত সুখ।