ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মন খারাপের কুহেলিকা

আলেয়া আরমিন আলো
মন খারাপের কুহেলিকা

পূর্বদিগন্তে উঠুক যতই সোনামুখি রবিকর

শিউলি কুঁড়ি ছড়াক সুবাস,

আলোতে হাসুক বাগানবিলাস

কিংবা পর্তুলিকাও হাসুক রাঙা ঠোঁটে—

তুলোমেঘে স্নিগ্ধ হোক যতই নীলাম্বর।

তবুও আজ শূন্য ঘরে বিষণ্ণতায় উড়বে

কেবল শুধু শোকেরই ধূসর।

শরৎ সকালের রোদ্দুরে সতেজ প্রকৃতি!

তবু মন খারাপের কুহেলিকায়

বড়বেশিই ঝাপসা আজ আমার অদিতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত