ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

স্বর্ণলতার মতো জীবন

ফিরোজ শাহীন আলাল
স্বর্ণলতার মতো জীবন

জীবন যেন ক্লান্ত অবসন্ন দুপুর

ইচ্ছেগুলো বিকেলের রোদ্দুর পেখম মেলে

বাসনাগুলো পরজীবী স্বর্ণলতার মতো ঝুলে থাকে

কখনও কখনও স্বপ্নডানা মেলে আকাশ ছোঁয়

বর্ণিল প্রজাপতির ডানায়—

কখনো কাশফুলের মতো আকাশে ওড়ে

সময়ের পেন্ডুলাম বয়সের সংকেত দেয়

অথবা শাপলা-শালুক পাতার টলমলে জল

বাতাসের স্পর্শে কখন যেন গড়িয়ে পড়ে!

শিশিরভেজা ভোরের শিউলি ফুলের আক্ষেপ-বেদনা

আঁচলে আলুথালু পুজোর অর্ঘ্য—

ললাটে আঁকা চন্দনের টিপ— যেন স্মৃতির মলাট!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত